সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুদানফরিদপুরের মধুখালী উপজেলায় বখাটের মোটরসাইকেল চাপায় নিহত চাঁপা রানী ভৌমিকের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুই লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। গতকাল রোববার স্থানীয় সাংসদ আবদুর রহমান চাঁপা রানীর স্বামী স্বপন কুমার বিশ্বাসের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন। এ সময় চাঁপা রানীর সন্তানদের পড়াশোনার জন্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন থেকে বৃত্তির ব্যবস্থা করার আশ্বাস দেন সাংসদ। ফরিদপুর অফিস।সমাবর্তনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রথম সমাবর্তন আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি থাকবেন। সমাবর্তন সফল করার জন্য উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক করে উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে। সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে নাম নিবন্ধন করতে বলা হয়েছে। গত শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়। পটুয়াখালী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।গরু আটক ফেনীর পরশুরাম উপজেলার আশ্রাফপুর সীমান্তে ৫০টি গরু আটক করা হয়েছে। বিডিআর সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভারত সীমান্তের ২১৪৮ নম্বর পিলার এলাকা দিয়ে বাংলাদেশে আনার সময় ১৯ রাইফেল ব্যাটালিয়নের একটি দল গরুগুলো আটক করে। এদিকে কয়েকজন গ্রামবাসী অভিযোগ করেছেন, ফরিদাবাদ কলোনির কয়েকজন স্থানীয় কৃষকের ১০-১২টি গরু চোরাচালানের গরু মনে করে নিয়ে গেছে বিডিআর। এ বিষয়ে তাঁরা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অভিযোগ করেছেন। পরশুরাম (ফেনী) প্রতিনিধি।কারাদণ্ডজামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জিআরপি থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার জেলা নির্বাহী হাকিম মো. লিয়াকত আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জামালপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালান। এ সময় কালোবাজারির টিকিট এবং নগদ ৪০ হাজার টাকাসহ নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত ওই আদেশ দেন। জামালপুর প্রতিনিধি।কম্বল বিতরণসৈয়দপুরের ৮০০ দরিদ্র শীতার্ত ব্যক্তির মধ্যে গতকাল রোববার কম্বল বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম এবং ঢাকা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) শাহদাত হোসেন উপজেলার পাঁচটি ইউনিয়নসহ পৌরসভা এলাকায় ওই কম্বল বিতরণ করেন। শাহদাত হোসেন বলেন, যাঁরা ঢাকায় থাকেন, তাঁদের প্রত্যেকেরই নিজ নিজ জেলার মানুষের প্রতি খেয়াল রাখা উচিত। তিনি শীতার্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।