সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধতত্ত্ব সম্মেলনসোসাইটি ফর ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস বাংলাদেশের প্রথম বার্ষিক সম্মেলন আগামী বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আইনমন্ত্রী শফিক আহমেদ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটির অপরাধতত্ত্ব বিভাগের অধ্যাপক মোকাররম হোসেন। সভাপতিত্ব করবেন সোসাইটির সভাপতি কে এ এম সাদউদ্দিন। বিজ্ঞপ্তি কারাদণ্ডফরিদপুরে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর জানান, গত রোববার রাত আটটার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) একটি দল ভাঙ্গা পৌরসভার শিলাধরচর গ্রামের আলেয়া বেগমকে ৫০ পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।  ফরিদপুর অফিস।গ্রেপ্তারপাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা বাজার থেকে গত রোববার সন্ধ্যায় জাকারিয়া আজাদ (৪০) নামের ভুয়া এক র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাওয়াক গ্রামে। ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, ওই দিন জাকারিয়া নিজেকে র্যাবের মেজর পরিচয় দিয়ে বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেন। এ সময় ব্যাবসায়ীদের সন্দেহ হলে তাঁরা জাকারিয়াকে আটক করে পুলিশে খবর দেন।  পাবনা অফিস।কর্মশালাগতকাল সোমবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কৃষি গবেষণা ইনস্টিটিউটে রক্তদানবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। স্বাধীন স্বেচ্ছাসেবী মানবকল্যাণ সংস্থা ওই কর্মসূচির আয়োজন করে। কর্মশালায় অংশগ্রহণকারী ব্যক্তিদের রক্তদানে অঙ্গীকার এবং মাদককে ‘না’ বলার শপথ করানো হয়।  নোয়াখালী অফিস।