সংক্ষেপে সারা দেশ
কারাদণ্ডপিরোজপুরে যৌন নির্যাতনের দায়ে মাসুদুর রহমান নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা নির্বাহী হাকিম মো. নূরুল হাফিজ জানান, এক পুলিশ সদস্যের মেয়েকে (৫) আরবি পড়াতেন মাসুদুর। গতকাল মঙ্গলবার পড়ানোর একপর্যায়ে তিনি ওই শিশুর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। অভিযোগ পাওয়ার পর মাসুদুরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি তাঁর দোষ স্বীকার করেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয় এলাকার একটি মসজিদের মোয়াজ্জিন। পিরোজপুর প্রতিনিধি।আগুনে বৃদ্ধার মৃত্যুচট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে গত সোমবার রাতে অগ্নিকাণ্ডে শোভা রানী চৌধুরী (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া ঘরের মালিকেরা হচ্ছেন সুরেশ চৌধুরী, ইন্দ্রজিৎ চৌধুরী, প্রদীপ চৌধুরী, দীপক চৌধুরী প্রমুখ। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের সময় বাড়ির লোকজন ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার বিষয়টি টের পেয়ে অনেকে বেরিয়ে এলেও এক বৃদ্ধা ঘরে আটকা পড়েন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।গ্রেপ্তাররাজবাড়ীতে শাহীন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরাফাতুল্লাহ জানান, গত সোমবার রাতে শাহীন রিকশাযোগে জেলার খানখানাপুর দত্তপাড়া দিয়ে যাওয়ার সময় রিকশার সিটের নিচে তল্লাশি চালিয়ে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়। এ সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি রাজবাড়ী সদর উপজেলার শহিদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আন্জু হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা রয়েছে। রাজবাড়ী সংবাদদাতা।