সংক্ষেপে সারা দেশ
উদ্যাপন ২০১১ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদ্যাপন করা হবে। এ উপলক্ষে সম্প্রতি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের এক সভায় কাশেম জামালকে চেয়ারম্যান ও কাশেম হুমায়ূনকে সদস্য-সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে। বিস্তারিত জানতে ও নিবন্ধনের জন্য প্রাক্তন ছাত্রদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের (ফোন: ৭৬৩৫১৩৩, ০১৭২৬-২৫৫৬৯৯) সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।গ্রেপ্তার দাবিপার্বতীপুর পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামানকে গ্রেপ্তার করার দাবিতে পার্বতীপুর রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিলের শতাধিক শ্রমিক গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন ও মিছিল-সমাবেশ করেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, গত মঙ্গলবার রাতে কামরুজ্জামানের নেতৃত্বে একদল লোক পরিত্যক্ত রেললাইনের লোহা চুরি করতে গেলে পাহারাদার আবদুল জলিল বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা জলিলের ওপর নির্যাতন চালান। গত বুধবার পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা করা হয়। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।পাল্টাপাল্টি কমিটিসুনামগঞ্জ পৌর শহরে ইমাম-মুয়াজ্জিন পরিষদের দুই পক্ষ পাল্টাপাল্টি কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্র্রতি বিভিন্ন বিষয় নিয়ে ওই সংগঠনের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে গতকাল সকালে এক পক্ষ মাওলানা আনোয়ার হোসাইনকে সভাপতি ও মাওলানা মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে। একই দিন অপর পক্ষ মাওলানা সাজিদুর রহমানকে সভাপতি ও মাওলানা হারুনুর রশীদকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের পাল্টা কমিটি গঠন করে। সুনামগঞ্জ প্রতিনিধি।বিতরণ পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কে গতকাল বৃহস্পতিবার দরিদ্র শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সৈয়দপুর সেনানিবাসের অধীন ১৭ বীর রেজিমেন্টের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ওই রেজিমেন্টের পক্ষে লেফট্যানেন্ট আবদুল লতিফ ৭০০টি কম্বল ও সোয়েটার বিতরণ করেন। পঞ্চগড় প্রতিনিধি।