সংক্ষেপে সারা দেশ
বৃত্তিলক্ষ্মীপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আইডিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার জেলার শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ বৃত্তি দেওয়া হয়। ফাউন্ডেশনের সভাপতি হামেদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মো. জহুরুল ইসলাম। লক্ষ্মীপুর প্রতিনিধি।উদ্ধাররাজশাহীর বাগমারা উপজেলায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে র্যাবের একটি দল উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী এলাকায় টহল দিচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে তারা একটি আমবাগানের কাছে পৌঁছলে অজ্ঞাত পরিচয় পাঁচ-ছয়জন সন্ত্রাসী দৌড়ে পালিয়ে যায়। পরে র্যাব সেখান থেকে একটি বিদেশি তৈরি রিভলবার উদ্ধার করে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।গ্রেপ্তার পাঁচফরিদপুরের সদরপুর উপজেলায় অস্ত্রসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডাকাত দলের সদস্য। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ডাবল ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি শাটারগান, চারটি গুলিসহ পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বোরহান, কুদ্দুস, হাসু মিয়া, কালাম মুন্সি ও জলিল। এ ব্যাপারে ডাকাতির চেষ্টা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিস।