সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা উদ্ধারঝিনাইদহে একটি যাত্রীবাহী বাস থেকে দুটি শাটারগান এবং একটি বোমা উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজাউল করিম জানান, গত শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের আমতলা বাজার এলাকায় একটি বাসে তল্লাশি চালায় র্যাব। এ সময় বাসের বাংকার থেকে ওই আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ। শিক্ষা বৃত্তিভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলায় ২০১১ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ৪০০ ছাত্রীকে শিক্ষা বৃত্তি দিয়েছে অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হুমায়ুন কবির বলেন, গত তিন দিন চরফ্যাশনের বেগম রহিমা ইসলাম মহিলা কলেজ মিলনায়তনে সাংসদ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের উপস্থিতিতে বৃত্তির এক হাজার টাকা এবং টাঙ্গাইলের একটি শাড়ি ওই ছাত্রীদের দেওয়া হয়। ভোলা প্রতিনিধি।ট্রাক আটকমৌলভীবাজারের রাজনগর উপজেলায় গতকাল শনিবার অবৈধ কাঠসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল দুপুরে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের কলেজ মোড় এলাকা থেকে কাঠবোঝাই একটি ট্রাক ধাওয়া করে পুলিশ। পরে চালক কাঠসহ ট্রাকটি ফেলে পালিয়ে যান। এই ট্রাক থেকে প্রায় ৬৫ ঘনফুট সেগুনকাঠ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৌলভীবাজার প্রতিনিধিন।