সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারসিরাজগঞ্জ জেলা সদরের ইলিয়ট সেতুর নিচ থেকে গতকাল রোববার এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, দুপুরের দিকে এলাকার লোকজন সেতুর নিচে একটি ছোট কাঠের বাক্স দেখতে পায়। পরে বাক্সটি ভেঙে ওই নবজাতকের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।পাখি অবমুক্তবাগেরহাটে শিকারের পর বিক্রির জন্য আনা বিভিন্ন প্রজাতির আটটি পাখি গতকাল রোববার দুপুরে অবমুক্ত করা হয়েছে। জেলা প্রশাসক মো. আকরাম হোসেন ও পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম খোলা আকাশে পাখিগুলো অবমুক্ত করেন। এগুলোর মধ্যে আটটি বেলে হাঁস, ডাহুক ও বুরি পাখি। বাগেরহাট প্রতিনিধি।লাশ উদ্ধারগোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরণকান্দি গ্রাম থেকে গতকাল রোববার এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আকরাম মাতুব্বর (৫০)। তিনি ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার আতাদী গ্রামের একজন মাটি ব্যবসায়ী। কাশিয়ানী থানার ওসি আবদুল মান্নান জানান, গত শনিবার সকালে আকরাম মাটির কাজে কাশিয়ানী গিয়ে আর ফেরেননি। গতকাল সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে আকরামের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরিদপুর অফিস।