সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার তিনবঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বরে গতকাল সোমবার র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সিরাজগঞ্জ র্যাব-১২-এর কোম্পানি অধিনায়ক শহিদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ঢাকাগামী দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৯ বোতল ফেনসিডিলসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হচ্ছেন মো. নুর ইসলাম (৫৫), মো. আমিনুল ইসলাম (১৯) ও মো. জাহাঙ্গীর আলম (২৬)। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। নিজম্ব প্রতিবেদক, সিরাজগঞ্জসম্মাননাচাঁদপুরে গত রোববার রাতে মুক্তিযুদ্ধের ২৮ জন সংগঠককে সম্মাননা ক্রেস্ট ও ৫০ জন মুক্তিযোদ্ধাকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। চাঁদপুর হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী দিনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মুক্তিযোদ্ধাদের ওই সম্মাননা দেওয়া হয়। এতে চাঁদপুরের জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা ও পুলিশ সুপার মুহাম্মদ শহীদুল্যাহ উপস্থিত ছিলেন। চাঁদপুর প্রতিনিধিমদপানে মৃত্যুবিষাক্ত মদ পান করে খুলনা পলিটেকনিক কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর অসুস্থ তিনজন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, নববর্ষ উদ্যাপন উপলক্ষে গত শুক্রবার রাতে কলেজ হোস্টেলে কয়েকজন শিক্ষার্থী দেশি মদ পান করেন। মদের বিষক্রিয়ায় গত শনিবার বিকেলে তাঁরা সবাই অসুস্থ হয়ে পড়েন। শোভন (২৪) নামের এক ছাত্রকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অন্যরা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। নিজস্ব প্রতিবেদক, খুলনাগণপিটুনিতে নিহতমুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিমে ইছামতী নদীতে গতকাল সোমবার সকাল ১০টায় ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে বাবুল শেখ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর তিন সহযোগী। আহত ব্যক্তিরা হচ্ছেন নিমাই দাস (৪০), আসমত আলী (৪০) ও খোকন শেখ (৪২)। তাঁদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধিডাকাতিরূপগঞ্জের ভোলাব ইউনিয়নের চারিতালুক গ্রামে গত রোববার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। সৌদিপ্রবাসী ফারুক হোসেনের স্ত্রী রোমানা আক্তার জানান, রোরবার রাত আড়াইটার দিকে মুখোশ পরা একদল ডাকাত বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। এরপর সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা আলমারি থেকে ৪৫ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি।