সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনজিওগ্রাম চালুরংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার হূদরোগের চিকিৎসায় এনজিওগ্রাম যন্ত্র চালু করা হয়েছে। জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক খন্দকার কামরুল ইসলাম ও মোহাম্মদ উল্লাহ ফিরোজ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হরিপদ সরকার কয়েকজন রোগীর এনজিওগ্রাম করার মধ্য দিয়ে এর উদ্বোধন করেন। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. তৌফিকুল ইসলাম জানান, যন্ত্রটি চালু হওয়ায় এখন উত্তরাঞ্চলের হূদরোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়া যাবে। নিজস্ব প্রতিবেদক, রংপুর।লাশ উদ্ধাররাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় রফিকুল মোল্লা নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনূর হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া পতিতাপল্লির একটি পুকুরে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। রফিকুল উপজেলার উজানচর নতুন পাড়া গ্রামের মেঘা মোল্লার ছেলে। তিনি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাছ বিক্রি করতেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।