সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া দরগা শরিফের পার্শ্ববর্তী কবরস্থান থেকে গতকাল শুক্রবার গাছের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় খোকন মাতুব্বর (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল লাশ দেখার পর তাঁরা পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে। সদরপুর থানার ওসি মোহাম্মদ আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ফরিদপুর অফিস।ডাকাতিমাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নে এক শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে ১২-১৩ জন ডাকাতের একটি দল টেকেরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে। শিবচর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি।গ্রেপ্তারপটুয়াখালীতে গত বৃহস্পতিবার রাতে পুলিশের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৮-এর উপপরিচালক মেজর কাজী সামশের উদ্দীন জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা বেতাগী উপজেলার মায়ারহাট বাজারে অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী নুরুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করে। এ সময় একটি বিদেশি আগ্নেয়াত্র, গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পটুয়াখালী অফিস।সম্মেলনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার থেকে ইংলিশ ল্যাংগুয়েজ টিচারস (ইএলটি) অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় ইএলটি সম্মেলন-২০১১ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্্। বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচারস অ্যাসোসিয়েশনের রুবিনা খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গতকাল সম্মেলনের প্রথম দিনে ১৬টি প্রবন্ধ উপস্থাপন ও ছয়টি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।