সংক্ষেপে সারা দেশ
ক্লাস শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের সম্মান শ্রেণীর ক্লাস আজ সোমবার থেকে শুরু হচ্ছে। এর আগে গত ১ জানুয়ারি প্রথম বর্ষের ক্লাস শুরুর কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিবার্য কারণবশত তা স্থগিত করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।সাতজনের যাবজ্জীবনবাগেরহাটে আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ আদেশ দেন। একই সঙ্গে তিনি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানাও করেছেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বাগেরহাট প্রতিনিধি।ফেনসিডিলসহ আটক চুয়াডাঙ্গার সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রাম থেকে গতকাল রোববার ২৪ বোতল ফেনসিডিলসহ শোভারন বেগম (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সদর থানার ওসি কামরুজ্জামান জানান, রোববার বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি।