সংক্ষেপে সারা দেশ
সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড গতিশীল করতে শিক্ষকেরা একটি সংগঠন গড়ে তুলেছেন। ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক মোর্চা’ নামের এই সংগঠন এখন থেকে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করবে। গতকাল সোমবার ক্যাম্পাসে এক সভায় নাট্যকলা বিভাগের কুন্তল বড়ুয়াকে আহ্বায়ক ও দর্শন বিভাগের মাছুম আহমেদকে সদস্যসচিব করে সংগঠনের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনটির উদ্যোগে ফেব্রুয়ারিতে ক্যাম্পাসে বইমেলা ও পিঠা উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকার্যকরী কমিটিপাবনা জেলা বৃহত্তর সংবাদপত্র এজেন্ট কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির ২০১১-’১২ মেয়াদের জন্য মনোনীত হয়েছে। সভপতি পদে খন্দকার হাফিজুর রহমান, সহসভাপতি আবুল মাসুদ, ইকবাল মোর্শেদ ও আব্দুল মান্নান; সাধারণ সম্পাদক আমির হোসেন, সহ-সাধারণ সম্পাদক আকতারুজ্জামান মিরু, কোষাধ্যক্ষ, আবুল মাসুদ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম এজেন্ট এবং নির্বাহী সদস্য হিসেবে মো. আব্দুল বাতেন মো. নুরুল ইসলাম ও দুলাল চন্দ্র দাস মনোনীতি হয়েছেন। বিজ্ঞপ্তি।কালেবর নির্বাচনসাইমন এ পেরেরা দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ লিমিটেডের (কাল্ব) চেয়ারম্যান এবং এমদাদ হোসেন সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৬ জানুয়ারি কালেবর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জেলা ও উপজেলার ২৯৮টি ক্রেডিট ইউনিয়নের প্রতিনিধি তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। কমিটির ১২টি পদের মধ্যে ভাইস চেয়ারম্যান পদে মজিবর রহমান এবং প্যারি মোহন মণ্ডল কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এ ছাড়া মাহবুবুর রহমান, কুতুব উদ্দীন, রাশেদুজ্জামান, সহিদুল ইসলাম, প্রেমানন্দ কর, ডানিয়েল ডি কস্তা, হোসেন আলী ও নূর মোহাম্মদ অঞ্চলভিত্তিক পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। নতুন নির্বাচিত কমিটি তিন বছর দায়িত্ব পালন করবে। বিজ্ঞপ্তি।বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনীইউপিএল বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা একটি স্মৃতিকথা প্রকাশ করবে। তিনি এসব স্মৃতিকথা ১৯৬৭ সালে কেন্দ্রীয় কারাগারে থাকতে লিখেছেন। বইটির ভূমিকা লিখবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৩০০ পৃষ্ঠার বইটিতে পাণ্ডুলিপির বেশ কিছু অংশ এবং বঙ্গবন্ধুর দুর্লভ কিছু আলোকচিত্র স্থান পাবে। বইটির ইংরেজি অনুবাদ করবেন ফখরুল আলম। এটি প্রকাশ করবে পেঙ্গুইন ইন্ডিয়া। এ ব্যাপারে ইতিমধ্যে পেঙ্গুইন ইন্ডিয়া ও ইউপিএলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পেঙ্গুইন বইটির ইংরেজি অনুবাদ ছাড়াও হিন্দি, তামিলসহ আরও বেশ কয়েকটি ভাষায় প্রকাশ করবে। এ ছাড়া পাকিস্তানের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস বইটির উর্দু অনুবাদ প্রকাশ করবে। বইটির নামকরণ করা হয়েছে অসমাপ্ত জীবনী। এর প্রচ্ছদশিল্পী কাইয়ুম চৌধুরী। বিজ্ঞপ্তি