সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটভাটাকে জরিমানাবরগুনার আমতলী উপজেলায় গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত দুটি ইটভাটাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদও করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরগুনার নেজারত-ডেপুটি কমিশনার (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মানিকঝুরি গ্রামের ইটভাটার মালিক বশির খানকে ৩০ হাজার টাকা ও আমতলী গ্রামের সোবাহান গাজীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আমতলী (বরগুনা) প্রতিনিধি।