সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বল বিতরণনোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ গ্রামে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে গত মঙ্গলবার ২৬৮ জন দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ট্রাস্টের সচিব ঝর্ণাধারা চৌধুরী দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন। এ সময় ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার ও এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নোয়াখালী অফিসদুর্বৃত্তের হামলায়মৌলভীবাজার শহরে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তের হামলায় এক মা ও তাঁর মেয়ে আহত হয়েছে। জানা গেছে, রাতে শহরের শান্তিবাগের একটি বাসার জানালার গ্রিল ভেঙে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মা পপি বেগম (৩৫) ও মেয়ে সুমিকে (১৫) দা দিয়ে কুপিয়ে জখম করে। মৌলভীবাজার সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৌলভীবাজার প্রতিনিধিউদ্বোধননারায়ণগঞ্জে গতকাল বুধবার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের একটি আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম জানিবুল হক। জানিবুল হক বলেন, নারায়ণগঞ্জের জন্য ইতিমধ্যে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে। অনুষ্ঠানে করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম ও মহাব্যবস্থাপক (প্রশাসন) ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি।কারাদণ্ডগাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত মঙ্গলবার দুজন মেয়র পদপ্রার্থীর দুই কর্মীকে ১০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের বিচারিক হাকিম নূরে আলম ভূঞা এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার সফিপুর (পশ্চিমপাড়া) এলাকার আবদুল খালেক ও পূর্ব চান্দরা এলাকার খোকন মিয়া। সূত্র জানায়, মেয়র পদপ্রার্থী সিকদার মোশারফের কর্মী খালেক এবং আরেক মেয়র পদপ্রার্থী রেজাউল করিমের কর্মী খোকন মিয়া পৃথক পৃথক ওয়ার্ডে একই সঙ্গে দুটি করে মাইক ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করেন। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।