সংক্ষেপে সারা দেশ
পুনর্মিলনীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট (ইফেসকু) থেকে স্নাতক ডিগ্রিধারীদের পুনর্মিলনী আগামী ১২ ফেব্রুয়ারি ইনস্টিটিউটের কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। ইফেসকুর সব ব্যাচের স্নাতক ডিগ্রিধারীরা এই পুনর্মিলনীতে অংশ নিতে পারবেন। নাম নিবন্ধন ও ছবি পাঠানোর শেষ তারিখ ৩১ জানুয়ারি। বিস্তারিত জানার জন্য ইফেসকুর পরিচালক জসীম উদ্দিনের (০৩১-২৬০৬১৪৪, ০১৮১৯-৬৪৭১৩৬) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।নতুন কমিটিকুমিল্লায় অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) অফিসার্স অ্যাসোসিয়েশনে ২০১১-১৩ মেয়াদের নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে। আগের কমিটির সভাপতি ও বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেমের সভাপতিত্বে এক সভায় দুই বছরের জন্য নতুন কমিটিতে মো. শফিকুল ইসলাম সভাপতি ও শিশির কুমার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিজ্ঞপ্তি। বার্ষিক ওরস চট্টগ্রামের পটিয়া উপজেলার আমির ভান্ডার শরিফে হজরত গাউছুল আজম মাইজভান্ডারী (ক.)-এর পবিত্র খোশরোজ ও আমিরুল আউলিয়া হজরত মওলানা সৈয়দ আমিরুজ্জামান শাহ্ (ক.)-এর ১২৫তম বেলায়ত বার্ষিকী ওরস আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ, কেয়াম, কাওয়ালি ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি। সশ্রম কারাদণ্ডকিশোরগঞ্জে ছিনতাই মামলায় চারজনকে চার বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে আট হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারিক হাকিম আদালতের বিচারক আলী আহসান এ রায় দেন। আসামিরা হলেন, ফরিদ মিয়া, ইদ্রিস মিয়া, খুরশীদ উদ্দিন ও আকরাম হোসেন। তাঁদের মধ্যে ফরিদ ও ইদ্রিস জেলহাজতে এবং খুরশীদ ও আকরাম পলাতক রয়েছেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।নির্বাচন অনুষ্ঠিতসুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আলী আমজাদ সভাপতি, তৈয়বুর রহমান সাধারণ সম্পাদক এবং নাজিম কয়েস সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। গত বুধবার এই তিনটি পদে নির্বাচন হয়। সুনামগঞ্জ প্রতিনিধি।