সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনসিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ৬৭৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল হামিদ পেয়েছেন ১৭৬ ভোট। এ ছাড়া মো. ফয়জুর রহমান চৌধুরী ৫৮১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির পেয়েছেন ২৬১ ভোট। নির্বাচনে এক হাজার ১৫০ জন ভোটারের মধ্যে ৮৬৫ জন ভোট দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট।উৎসবের সমাপ্তিসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত্রিবিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের দুই দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব গতকাল শুক্রবার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের সহস্রাধিক শিক্ষার্থীর স্নাতক শিক্ষা সমাপনী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহউদ্দিন উৎসবের উদ্বোধন করেন। উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় কনসার্টের আয়োজন করা হয়। শাহজালাল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা।উদ্বোধনবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত বৃহস্পতিবার শহীদ ছাত্র নাজমুল আহসানের স্মৃতিচিত্র ও তাঁর নামে একটি গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শহীদ নাজমুল আহসান হল মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হলের প্রাধ্যক্ষ রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাত্তার মন্ডল, রেজিস্ট্রার নজিবুর রহমান, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী প্রমুখ। পরে গ্রন্থাগারে ইন্টারনেট সংযোগ চালু করাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।লাশ উদ্ধারযশোরের অভয়নগর উপজেলার সিরাজকাঠি গ্রামের একটি ধানখেত থেকে পুলিশ গতকাল শুক্রবার অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে। সূত্র জানায়, এলাকাবাসী প্রথমে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) বাহাউদ্দিন আহমেদ জানান, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে ধানখেতে ফেলে রেখে যেতে পারে। অভয়নগর (যশোর) প্রতিনিধি।