সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষা বৃত্তিনোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১২ জন শিক্ষার্থীকে উচ্চশিক্ষা বৃত্তি দিয়েছে ব্যাংক এশিয়া। গতকাল শনিবার ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন চাটখিল অডিটোরিয়ামে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। এ সময় ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দিন আহমেদ, চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ রোশাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন। এ পর্যন্ত ব্যাংক এশিয়া ২১৫ জন শিক্ষার্থীকে উচ্চশিক্ষা বৃত্তি দিয়েছে। বিজ্ঞপ্তি। কমিটি গঠনবিসিএস (মৎস্য) ক্যাডারের এন্ট্রিলেভেল অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে গত শুক্রবার সকালে এক সাধারণ সভায় মিলিত হয়। এ সভায় কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের এন্ট্রিলেভেল কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় মো. মানিক মিয়াকে সভাপতি এবং মো. আবু ছাইদকে মহাসচিব করে ৩৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি। দলমতের ঊর্ধ্বেচট্টগ্রাম-৮ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের চেষ্টা চলছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ১২৫ শয্যায় উন্নীত করাসহ এখানে বেগম ফজিলাতুন্নেসা মহিলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। দলমতের ঊর্ধ্বে উঠে আমি চট্টগ্রামের উন্নয়নের চেষ্টা করছি।’ সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম এসব কথা বলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।মহাতাঁবু জলসা ‘আমরা করব জয়’ স্লোগানের মধ্য দিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রথমবারের মতো গতকাল শনিবার স্কাউট সমাবেশের মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদ হাসান। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।