সংক্ষেপে সারা দেশ
ভিত্তিপ্রস্তর স্থাপনখুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপাচার্য বলেন, ৫৫০ আসনবিশিষ্ট এ হলটি নির্মিত হলে ছাত্রদের আবাসন সমস্যার কিছুটা সমাধান হবে।’ নিজস্ব প্রতিবেদক, খুলনা।ডাকাতিফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের এক বাড়িতে ডাকাতি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার দিবাগত রাত দুইটার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত ওই ইউনিয়নের আহছানউল্লা মিয়ার বাড়ির কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ টাকার মালপত্র লুট করে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।ক্যাম্পাসে ধর্ম প্রচার পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাঈদ আনোয়ার তাবলিগ জামাতের সঙ্গে গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কয়েক ঘণ্টা অবস্থান করেন। সাবেক এ ক্রিকেটারকে একনজর দেখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্ররা মসজিদে ভিড় করেন। আসরের নামাজের পর তিনি উপস্থিত শিক্ষক-ছাত্রদের উদ্দেশে ধর্মীয় বক্তব্য দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।জরিমানাফরিদপুর সদর উপজেলায় বাটখারার ওজনে অসামঞ্জস্যতা থাকায় আটজন মুদি দোকানদারকে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ওলিউর রহমান জানান, গতকাল রোববার দুপুরে উপজেলার কৃষ্ণপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় আটটি মুদি দোকানে বাটখারার ওজনে অসামঞ্জস্যতা পাওয়া যায়। পরে দোকানমালিকদের বিভিন্ন অঙ্কের মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়। ফরিদপুর অফিস।ক্লাস শুরুকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ক্লাস গতকাল রোববার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে প্রশাসনিক ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান অতিথি ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।