সংক্ষেপে সারা দেশ
কারাদণ্ডকুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, উপজেলার রায়ডাঙ্গা গ্রামের মুরাদ (২০) একই গ্রামের দুই স্কুলছাত্রীকে এক বছর ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে গতকাল সোমবার ওই দুই ছাত্রী থানায় অভিযোগ করলে পুলিশ মুরাদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে আদালত তাঁকে ওই সাজা দেন। কুষ্টিয়া অফিস।মামলামানহানিকর প্রচারপত্র বিলি করার অভিযোগে গত রোববার বাগেরহাটের নবনির্বাচিত মেয়র খান হাবিবুর রহমান ছয়জনকে আসামি করে মামলা করেছেন। এর আগের দিন শনিবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হন ওই মামলার তিন আসামি রাজু, মিলন ও মামুন। বাগেরহাট পৌরসভা নির্বাচনের আগের দিন ১২ জানুয়ারি ভোরে জেলা শহরের বিভিন্ন এলাকায় হাবিবুর রহমানের নামে মানহানিকর প্রচারপত্র বিতরণ করা হয়। বাগেরহাট প্রতিনিধি।লাশ উদ্ধারগাজীপুর সদর উপজেলার বাড়িয়া গ্রামের বেলাই বিল থেকে মো. শফিউল্লাহ (২৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে জয়দেবপুর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালীবাড়ি এলাকায়। স্থানীয় মীরের বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আ. করিম জানান, তাঁকে গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। গাজীপুর প্রতিনিধিবিক্ষোভনারায়ণগঞ্জের বন্ধঘোষিত দুটি পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া পরিশোধ এবং কারখানা দুটি চালুসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। গতকাল সোমবার দুুপুরে শহরের চাষাঢ়ায় শ্রম পরিদর্শকের কার্যালয়ের সামনে শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে তাঁরা শ্রম পরিদর্শকের কাছে একটি স্মারকলিপি দেন। জানা গেছে, বন্ধঘোষিত সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের স্ক্যানটেক্স ও গোদনাইল এলাকার ইউনিয়ন ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি