সংক্ষেপে সারা দেশ
ব্ল্যাক বেল্ট মহাসম্মেলনবাংলাদেশ মার্শাল আর্টস ব্ল্যাক বেল্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ২৬ জানুয়ারি প্রথমবারের মতো ব্ল্যাকবেল্ট মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশ নিতে ইচ্ছুক ব্ল্যাক বেল্ট পাওয়ারা ২৩ জানুয়ারির মধ্যে অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারবেন। এ জন্য অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এমরানুর রহমান (০১৬৭-৭৭৭৭৭৭), মহাসচিব সেলিম আলী ভূঁইয়া (০১৭১২-৯৬৫৫১০) ও পরিচালক আতাউর রহমান শামীমের (০১৭১৩-০৬৭১৪৩) সঙ্গে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।শীতে মৃত্যুচুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শীতজনিত রোগে গতকাল মঙ্গলবার ভোরে দুই ব্যক্তি মারা গেছেন। তাঁরা হলেন গয়েশপুর গ্রামের ইসলাম উদ্দিন (৬৫) ও বাঁকা গ্রামের সুকজান নেছা (৮৫)। টানা পাঁচ দিন শৈত্যপ্রবাহের পর গত সোমবার শীতের তীব্রতা কিছুটা কমলেও গতকাল আবারও হাড়কাঁপানো শীত শুরু হয়। গতকাল চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।নাম না বলায় সিলেটের কানাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দা মন্তাজের স্ত্রী পারভীন বেগম ভোট দিতে যান। তালিকায় একই নামে অপর এক নারীর নাম থাকায় তাঁর স্বামীর নাম জানতে চাওয়া হয়। তিনি স্বামীর নাম মুখে আনতে আপত্তি জানান। পরে জনৈক আবদুলের স্ত্রী হিসেবে তিনি ভোট দেন। বিকেলে একই নামের আবদুলের স্ত্রী কেন্দ্রে গিয়ে দেখেন তাঁর ভোট দেওয়া হয়ে গেছে। প্রিসাইডিং কর্মকর্তা নূরউদ্দিন এ কথা জানান। নিজস্ব প্রতিবেদক, সিলেট।ধর্ষণের অভিযোগবরগুনার আমতলী উপজেলায় দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ছয় মাস ধরে অংকুজান পাড়ার শাহজাহান হাওলাদারের বাড়িতে ওই ছাত্রী জায়গীর থেকে পড়াশোনা করত। গত শুক্রবার দুপুরে শাহাজাহানের ছেলে জলিল তাকে ধর্ষণ করে। আসামিরা ধর্ষিতার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। আমতলী (বরগুনা) প্রতিনিধি।