সংক্ষেপে সারা দেশ
গাড়িতে আগুন চট্টগ্রামের সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বুধবার দুপুরে একটি ব্যক্তিগত গাড়ি আগুন পুড়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগ্রাবাদ ফায়ার সার্ভিস কেন্দ্রের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ফরিদ আহমেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।সেমিনার সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে শিক্ষার্থীদের মহাকাশ বিষয়ে ধারণা দিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জাপান মহাকাশ গবেষণা সংস্থা ও বাংলাদেশ মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে এনায়েতপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাপান মহাকাশ গবেষণা সংস্থার প্রকৌশলী ও টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকাশি কুবোতা। সেমিনারে জেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।ট্রাক উল্টে পুকুরেমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় গতকাল বুধবার ৪০০ বস্তা সিমেন্টসহ একটি ট্রাক উল্টে পুকুরে পড়ে যায়। বন্দরের কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট প্রতিনিধি খন্দকার আতিক সেলিম জানান, শাহ সিমেন্টের ৪০০ বস্তা সিমেন্ট নিয়ে ট্রাকটি জিরো পয়েন্টে যাওয়ার আগ মুহূর্তে উল্টে পুকুরে পড়ে যায়। এতে ট্রাকটির চালক সেলিম গুরুতর আহত হন। তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি। মিলনমেলাচন্দনাইশ সমিতি-ঢাকার ‘মিলনমেলা মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আজ বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্টদের মীরু-০১৯২২৫১২৫৭৯ (মতিঝিল ও তৎসংলগ্ন এলাকা), এমরান-০১৮১৪৬৬১৯৮৭ (উত্তরা ও তৎসংলগ্ন এলাকা), বাহাদুর-০১৮১৮৭৮২৯৬৬ (মিরপুর ও তৎসংলগ্ন এলাকা) সঙ্গে যোগাযোগ করার জন্য সমিতির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।