সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারনাটোর সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার দত্তাপাড়া এলাকার নাটোর-ঢাকা মহাসড়কের পাশের একটি খাদ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। নাটোর প্রতিনিধি।ভর্তির সময় বাড়লরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক সম্মান শ্রেণীর বিভিন্ন বিভাগের শূন্য আসনে ভর্তির সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিটের অনুষদ কর্যালয় থেকে ভর্তি সম্পর্কিত তথ্য জেনে নিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।মানববন্ধন ‘নিরাপদ সড়ক চাই’ স্লোগান নিয়ে কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের সপ্তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলার বুড়িচং উপজেলার কলেজ ক্যাম্পাসে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ‘মাদক’ ও ‘দুর্নীতি’ থেকে মুক্ত থাকার শপথ নেন। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ আবদুল মতিন খসরু।  নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।