সংক্ষেপে সারা দেশ
আটক ২বাগেরহাট সদর উপজেলায় কৃত্রিমভাবে চিংড়ির ওজন বাড়ানোর অভিযোগে বর্মণ ও লক্ষণ বিশ্বাস নামের দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ শহীদ জানান, গতকাল রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুরশাইল গ্রামে অভিযান চালিয়ে ২০০ কেজি গলদা চিংড়িসহ তাঁদের হাতেনাতে আটক করা হয়। তাঁরা মাছের শরীরে সিরিঞ্জের মাধ্যমে সাগু ও অ্যারারুট-মিশ্রিত দ্রবণ ঢুকিয়ে ওজন বাড়িয়ে বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। বাগেরহাট প্রতিনিধি। ছাত্রদল নেতাকে মারধরসিলেটের বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামকে গতকাল রোববার ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার ছাত্রদলের নেতা মাছুম আহমদ ছাত্রলীগের এক নেতাকে কলেজ ভবনের ছাদে ডেকে নিয়ে মারধর করেন। এর প্রতিবাদে ছাত্রলীগ গতকাল মিছিল বের করে। এ সময় কামরুল ইসলাম ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ করে গালিগালাজ করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে মারধর করেন।—বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি।কর্মশালাসুনামগঞ্জে গতকাল রোববার ‘মৃত্তিকা ব্যবস্থাপনার মাধ্যমে হাওরবাসীর খাদ্যনিরাপত্তা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাওরাঞ্চলের বাসিন্দাদের নিয়ে জেলার এলজিইডি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেরা’। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের সদস্য এবং সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান। মূল বক্তব্য উপস্থাপন করেন কৃষিবিদ মো. শাহাবুদ্দিন খান। সুনামগঞ্জ প্রতিনিধি।নামযজ্ঞ শুরুমৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের বাছিরপুর এলাকার রাধামাধব সেবাশ্রমে ১৯তম নামযজ্ঞ অনুষ্ঠান গতকাল রোববার শুরু হয়েছে। ২৪ প্রহরব্যাপী আয়োজিত এ অনুষ্ঠান ২৭ জানুয়ারি শেষ হবে। উৎসব উদ্যাপন পর্ষদের সাধারণ সম্পাদক কিশোর রায় চৌধুরী জানান, গতকাল দুপুরে ভাগ্বত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। এবারের অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার ছয়টি দল কীর্তন পরিবেশন করবে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।