সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্ত করায় সাতক্ষীরার কলারোয়া উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল সোমবার রাজু আহম্মেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কলারোয়া থানার কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, উত্তর মুরারীকাটি গ্রামের রাজু দীর্ঘদিন ধরে মীর্জাপুর গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ করলে বেলা ১১টার দিকে পুলিশ রাজুকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ওই সাজার আদেশ দেন।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরামূল্য বৃদ্ধির প্রতিবাদেলিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার খুলনা মহানগরের খালিশপুরে যমুনা ওয়েল কোম্পানির ডিপো ঘেরাও কর্মসূচি পালন করেছে খুলনা নাগরিক সমাজ। এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চার দফা দাবি তুলে ধরে স্মারকলিপি দেওয়া হয়। ঘেরাও কর্মসূচি পালনের সময় বক্তারা অভিযোগ করেন, বিপিসি এক সিলিন্ডার গ্যাসের দাম ৬৭২ টাকা ধার্য করলেও জনগণকে তা এক হাজার ২০০ টাকারও বেশি দামে কিনতে হচ্ছে।  নিজস্ব প্রতিবেদক, খুলনাগ্রেপ্তার ১কুষ্টিয়ায় খোকসা উপজেলায় গতকাল সোমবার আবদুর রশীদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন তরফদার জানান, রশীদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে খোকসা থানায় দস্যুতা, চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে। গতকাল ভোরে উপজেলার বিজলাবট গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  কুষ্টিয়া অফিস।শিক্ষা মেলা শুরুসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গতকাল সোমবার থেকে দুই দিনব্যাপী ‘শিক্ষা মেলা-২০১১’ শুরু হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে স্থানীয় ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেলার উদ্বোধন করেন উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতুল সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফিরোজ কবীর প্রমুখ।  উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিতলেবার কোর্ট লইয়ার্স সোসাইটির ২০১১ সালের নির্বাহী পরিষদের নির্বাচন গতকাল সোমবার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে মাহবুবুল হক সভাপতি, এ কে এম নাসিম ও বেলায়েত হোসেন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আবদুল কুদ্দুস সাধারণ সম্পাদক, মাসুদ হোসেন যুগ্ম সম্পাদক, মো. নজরুল ইসলাম কোষাধ্যক্ষ, জাহানারা হক সাংস্কৃতিক সম্পাদক এবং আবদুস সাত্তার জমাদার, ইব্রাহীম ভূঁইয়া, রহমত আলী, আবু বকর চৌধুরী ও এইচ এম সাজেদুর রহমান সদস্য নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।ডুজার রজতজয়ন্তীঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) আগামী ৫ ফেব্রুয়ারি রজতজয়ন্তী উৎসব উদ্যাপন করতে যাচ্ছে। দিনব্যাপী এ উৎসবে অংশ নেওয়ার জন্য আগামী ৩০ জানুয়ারির মধ্যে নিবন্ধন করতে সাবেক সদস্যসহ বিশ্ববিদ্যালয় প্রতিবেদকদের অনুরোধ জানিয়েছে সমিতি। যোগাযোগ: ০১৭১৩০৬৮৯৪৪, ০১৫৫২৩৮৯২০৮, ০১৭১২৯৯৬৫১৯, ০১৭১০২২৩৮৭৮। বিজ্ঞপ্তি