সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধননোয়াখালীর সেনবাগ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করা হয়েছে। বেলা ১১টায় উপজেলা সদরের থানা মোড় এলাকায় ‘ভিগোরাস বয়েজ ক্লাব অব সেনবাগ’ নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে সর্বস্তরের জনগণ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতিবছর সেনবাগের কোটি কোটি টাকার সম্পদ আগুনে ভস্মীভূত হয়। তাই ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখানকার মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। নোয়াখালী অফিসবিজ্ঞান মেলারাজশাহীতে গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী ‘বিজ্ঞান মেলা-২০১১’ শুরু হয়েছে। শহরের বিনোদপুরের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার (বিসিএসআইআর) চত্বরে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবিত যন্ত্রপাতি নিয়ে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সোবহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআরের ভারপ্রাপ্ত পরিচালক আবু আনিছ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সাবেক পরিচালক ওমর ফারুক। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী লাশ উদ্ধারনোয়াখালীর চাটখিল উপজেলায় অজ্ঞাতনামা এক নারীর লাশ (৩০) উদ্ধার করা হয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে উপজেলা শহরের ১১ নম্বর পোল এলাকায় চাটখিল-রামগঞ্জ সড়কের দক্ষিণ পাশের মহেন্দ্র খালের পাড়ে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিকারণ দর্শানোর নোটিশসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগে ছয় ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মুক্তাদির, প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ফখরুল, শহিদুল, মুহিবুল, আবদুল্লাহ আল রাজী ও আহসানুল হক। শাহজালাল বিশ্ববিদ্যালয় সংবাদদাতাকম্বল বিক্রিসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দারা প্রচণ্ড শীতে জবুথবু হয়ে পড়েছে। এই সুযোগে কিছু বেকার যুবক বাড়ি বাড়ি গিয়ে অপেক্ষাকৃত কম দামে কম্বল বিক্রি করছেন। প্রতিটি কম্বল বিক্রি করা হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। সলংগা এলাকার কম্বল বিক্রেতা শফিকুল জানান, তিনি গত এক মাসে কম্বল বিক্রি করে প্রায় সাত হাজার টাকা আয় করেছেন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।টুর্নামেন্টগত সোমবার থেকে শুরু হয়েছে নগর হোমস দক্ষিণখান আন্ত ফুটবল টুর্নামেন্ট ২০১১। নগর হোমস লিমিটেডের সহায়তায় যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করেছে গাওয়াইর নবীন সংঘ ও দক্ষিণখান খেলোয়াড় কল্যাণ সংঘ। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এম তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন নগর হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও ছিলেন সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ ও কানন। টুর্নামেন্টে মোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি। লাশ উদ্ধারগাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রা জনসেবা হাসপাতালের দক্ষিণ পাশের একটি গজারি বনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, লাশের পরনে ছিল সাদা শার্ট ও কালো ডোরাকাটা সোয়েটার। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিলাশ উদ্ধারনরসিংদী সদর উপজেলার মাধবদীর রাইনাদী যুগীরটেক এলাকার আমান উল্লাহর পোল্ট্রি ফার্মের কর্মচারী মিন্টুর লাশ গতকাল মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী খামারের পাশে একটি গাছে লাশটি ঝুলে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। মাধবদী ফাঁড়ি ইনচার্জ কে এম আজিজ জানান, নিহত মিন্টুর বাড়ি গাইবান্ধার উসাসোনাতলা গ্রামে। নিজস্ব প্রতিবেদক, ভৈরবভিত্তিপ্রস্তর স্থাপনকিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর থেকে সিংপুর পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। সাংসদ এফ এ আফজাল গত সোমবার এর উদ্বোধন করেন। এ সময় নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুর রহমান উপস্থিত ছিলেন। প্রায় এক কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি নির্মাণ করছে। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি