সংক্ষেপে সারা দেশ
মাদকসেবী ছেলের উৎপাত সহ্য করতে না পেরে তাঁকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। গতকাল শনিবার সকালে পটুয়াখালীর বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওই মাদকসেবী ব্যবসায়ী মারুফ (২৫) স্থানীয় বাসিন্দা কাওসার দেওয়ানের একমাত্র সন্তান। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই মা-বাবাকে বিরক্ত ও বাসার জিনিসপত্র ভাঙচুর করতেন তিনি। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার দড়িমাছিমপুর গ্রামে বাতাকান্দি-মাছিমপুর সড়কে গত বুধবার সকালে ট্রাকচাপায় তাজিল (৫) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তাজিল দড়িমাছিমপুর গ্রামের গিয়াস উদ্দীনের মেয়ে। পুলিশ জানায়, সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাতাকান্দিগামী একটি মিনিট্রাক তাজিলকে চাপা দেয়। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।
নেত্রকোনায় ১০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। গত শুক্রবার নেত্রকোনা পাবলিক হলে অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়। সমঞ্চাননাপ্রাপ্তরা হলেন বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান আবদুল হান্নান খান, ভাষাসৈনিক ফুলে হুসেন, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ (মরণোত্তর), মৎস্য ও প্রাণিসম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গণি তালুকদার। নেত্রকোনা প্রতিনিধি।
‘ছিনতাইকারী’ নিহত
চারজন গ্রেপ্তার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চোরাই মোটরসাইকেলসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে উপজেলার গঙ্গানগর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।