সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটক ২বাগেরহাটের চিতলমারী উপজেলায় বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের বেজ ট্রান্সরিসিভার স্টেশন (বিটিএস) টাওয়ার থেকে ব্যাটারি চুরির সময় দুই ব্যক্তিকে আটকের পর পিটুনি দিয়েছে গ্রামবাসী। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, উপজেলার শিবপুর গ্রামে গত মঙ্গলবার রাতে টাওয়ার কক্ষের তালা ভাঙার সময় জোনাব আলী ও আবুল হোসেনকে হাতেনাতে ধরে পিটুনি দেয় গ্রামবাসী। পরে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাগেরহাট প্রতিনিধি।নির্বাচন চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে আজিজুল হক সভাপতি ও মাসুদুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে জুলফিকার হায়দার ও জয়নাল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম ও ইসমাইল হোসেন নির্বাচিত হয়েছেন। ওই দিন রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি। শীতবস্ত্র বিতরণরংপুর শহরের বিভিন্ন স্থানে দরিদ্র শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত মঙ্গলবার রাতে নৌবাহিনীর পক্ষে নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষের কমোডর জোবায়ের আহমেদ উপস্থিত থেকে শহরের ফুটপাত, বাসস্ট্যান্ড ও রেলস্টেশন এলাকায় এক হাজার দরিদ্র মানুষের মধ্যে কম্বল ও সোয়েটারসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করেন। আইএসপিআর।