সংক্ষেপে সারা দেশ
সমাবেশ চাকরি সরকারীকরণের দাবিতে রংপুরে গতকাল বৃহস্পতিবার সমাবেশ করেছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। বিভাগীয় কমিটির আয়োজনে জেলা শিক্ষা কার্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। কমিটির সভাপতি কাজী ওমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম, মহাসচিব মনসুর আলী প্রমুখ। এতে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষক নেতারা বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, রংপুর।শীতবস্ত্র বিতরণলালমনিরহাটের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মধ্যে দ্বিতীয় দফায় শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার তিস্তা তীরবর্তী আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়ন, সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় রংপুর সেনানিবাসের পক্ষ থেকে ৩৫০টি কম্বল ও এক হাজার ৫০০ জ্যাকেট বিতরণ করা হয়। লালমনিরহাট প্রতিনিধি।