সংক্ষেপে সারা দেশ
আসামি গ্রেপ্তারসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় লালমোহন নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লাপাড়া উপজেলার উপপরিদর্শক (এসআই) আবদুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গাড়লগাতী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ১৯৯৭ সালে একটি চুরির মামলায় জেলা সাব জজ আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ১৫ বছর তিনি পলাতক ছিলেন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।নির্বাচনপশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা শহরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে নওফেল-রাজ্জাক পরিষদ প্যানেল জয়ী হয়েছে। ১৩টি পদের মধ্যে ওই পরিষদ ১১টি পদে জয়ী হয়। অপর প্যানেল হাবিবুর-ইমাম উদ্দিন পরিষদ দুটি পদে জয়লাভ করে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।জয়লাভনোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনা দলের আইনজীবীদের নিয়ে গঠিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল জয়লাভ করেছে। ১৫টি পদের মধ্যে সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারারসহ ১১টি পদে ওই প্যানেল জয়ী হয়। বাকি চারটি পদে জিতেছে বিএনপি-জামায়াত-সমর্থিত আইনজীবীদের নিয়ে গঠিত জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ প্যানেল। গত বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে ওই দিনই রাত তিনটার দিকে নির্বাচন কমিশন ফল ঘোষণা করে। নোয়াখালী অফিস।ভিত্তিপ্রস্তরগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে গতকাল শুক্রবার সায়মা-ইব্রাহীম নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন শিল্পপতি এ মতিন চৌধুরী। এ ছাড়া চন্দ্রা ত্রিমোড় এলাকায় ১০০ শয্যাবিশিষ্ট সুবর্ণ-ইব্রাহীম জেনারেল হাসপাতালের কাজের উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নার্সিং কলেজ ও হাসপাতালটিতে ২০১২ সালের মধ্যে কার্যক্রম শুরু হবে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।