সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কমিটিসাজ্জাদ হোসেনকে সভাপতি ও রাশেদুজ্জামান শাহীনকে সাধারণ সম্পাদক করে গতকাল শনিবার ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-এর ২০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। গতকাল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটি গঠন ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি। নির্বাচন শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টিতে জয়লাভ করেছে। গত বৃহস্পতিবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে রাশেদুল হাসান সভাপতি ও আবু সাঈদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে মোট ৯৮ জন ভোটারের মধ্যে ৯৪ জন ভোট দেন। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। শরীয়তপুর প্রতিনিধি।অস্ত্রসহ গ্রেপ্তার মেহেরপুর সদর উপজেলায় গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ গতকাল শনিবার অস্ত্রসহ আশাবুল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের একটি দল উপজেলার ধলার মাঠে অবস্থান নেয়। এই সময় চার-পাঁচজনের একটি দল মাঠ অতিক্রম করে যাওয়ার সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় একটি শার্টারগানসহ আশাবুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। মেহেরপুর প্রতিনিধি।