সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাদণ্ডফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছাত্রলীগের নেতাসহ দুজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. সরফরাজ জানান, গত রোববার উপজেলার মনসুরাবাদ বাজার থেকে ভাঙ্গা পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর মোল্লা ও তাঁর সহযোগী ফয়সালকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে র্যাব। ফরিদপুর অফিসলাশ উদ্ধারপাবনার বেড়া উপজেলায় আল মামুন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বেড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ জানান, গতকাল সোমবার ভোরে উপজেলার হরিরামপুর গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন যমুনা নদীর পাড় থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মামুন সাঁথিয়া উপজেলার আফড়া গ্রামের আনছার আলীর ছেলে। গত ২৪ জানুয়ারি তিনি নিখোঁজ হন।  বেড়া (পাবনা) প্রতিনিধিমানববন্ধনপটুয়াখালীতে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর দুর্নীতি দমন কমিশনের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) শহরে প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করে। এতে বক্তব্য দেন সংগঠনের পটুয়াখালী জেলার আহ্বায়ক নূরুল ইসলাম। উপস্থিত ছিলেন নার্গিস আরা হক, স্বপন ব্যানার্জি, আবদুর রব প্রমুখ।  পটুয়াখালী অফিসজরিমানারাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় দুটি মসলা কারখানার মালিককে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ও র্যাব সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে নগরের ডাঁশমারী ও মহিষবাথান এলাকায় সূর্য মার্কা আটা ও গুঁড়া মসলা এবং গৃহিণী স্পেশাল গুঁড়া মসলা কারখানার মালিক আমিরুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হিমালয় টেস্টি মরিচের গুঁড়া কারখানার মালিক মোনায়েম শেখকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী শীতবস্ত্র বিতরণকিশোরগঞ্জে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্ত প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার শহরের শিশু পরিবার (বালক) এতিমখানায় জেলার ১৩টি উপজেলার ৩০০ প্রতিবন্ধীকে কম্বল দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান, পরিষদের কেন্দ্রীয় সদস্য বাদল রহমান, জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।  নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ