সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনউদীচী শিল্পীগোষ্ঠী নীলফামারী জেলা সংসদের প্রথম জেলা সম্মেলন গতকাল বুধবার স্থানীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাশ্বত ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল মান্নান। সম্মেলনে জামিল আহমেদকে সভাপতি ও নারায়ণ অধিকারীকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট জেলা সংসদ গঠন করা হয়। নীলফামারী প্রতিনিধি।প্লাস্টিক সার্জারিজাপানের একটি প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ দল ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ময়মনসিংহের জয়রামকুড়া মিশন হাসপাতালে পোড়া ও কুঁচকানো চামড়া, ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের প্লাস্টিক সার্জারি করবে। নিম্নবিত্ত ও দরিদ্র রোগীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ধরনের রোগীর অভিভাবকদের ১২ ফেব্রুয়ারির মধ্যে চিকিৎসক তাপস রেমার (ফোন-০১৭১০৯২১৯৫৭) সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।