সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদল নেতা আটক কক্সবাজারের টেকনাফ উপজেলায় মো. আজম উল্লাহ নামের যুবদলের এক নেতাকে আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বেড়িবাঁধ এলাকায় আজমকে আটক করে তল্লাশি চালিয়ে তাঁর জ্যাকেটের ভেতর থেকে ৬০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আজম শাহপরীর দ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জরিমানাব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ওএমএসের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে মাহবুবুর রহমান নামের এক ডিলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল ইসলাম জানান, পৌর বাসস্ট্যান্ডে অবস্থিত মাহবুবুর রহমানের দোকানে নির্ধারিত সময়ে চাল বিক্রি শুরু না করায় তাঁকে ওই জরিমানা করা হয়। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিগ্রেপ্তার ১ কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মুর্শীদ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গত বুধবার রাতে কারপশা ইউনিয়নের মাদক ব্যবসায়ী লক্ষ্মীমণির বাড়িতে অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় মদসহ মুর্শীদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।