সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার ১সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ব্যাংক ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে আবদুর রব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, গত বৃহস্পতিবার উপজেলার পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৬ জানুয়ারি রাতে উত্তরা ব্যাংকের জামালপুর শাখায় ডাকাতি হয়। ওই ঘটনায় পুলিশ নৈশপ্রহরী রমিজউদ্দিন ও নিরাপত্তাকর্মী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী আবদুর রবকে গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।বহিষ্কারঘুষ আদায়ের চেষ্টার অভিযোগে পঞ্চগড় পুলিশ লাইনের হাবিলদার শাহা আলমকে অবশেষে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পঞ্চগড়ের পুলিশ সুপার শাহারিয়ার রহমান বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৩১ জানুয়ারি শাহা আলম ও তাঁর দুই সহযোগী পুরাতন আটোয়ারী উপজেলার সলেমান আলীর বাড়িতে এক লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ রয়েছে। পঞ্চগড় প্রতিনিধি।লাশ উদ্ধারটাঙ্গাইলের সখীপুর উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলী জানান, গতকাল শুক্রবার সকালে বেলতলী জঙ্গলে সখীপুর-কালমেঘা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটির গলায় আঘাতের চিহ্ন ছিল। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।বখাটে গ্রেপ্তারটাঙ্গাইলের সখীপুর উপজেলায় গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল শুক্রবার জসিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আড়াইপাড়া গ্রামের ওই গৃহবধূকে একই গ্রামের বখাটে জসিম উত্ত্যক্ত করে আসছিল। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।মিনি ম্যারাথনকিশোরগঞ্জে শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে গতকাল শুক্রবার ব্যতিক্রমী মিনি ম্যারাথন প্রতিযোগিতা হয়। রীরচর্চাকারীদের সংগঠন ‘আমরা সবুজ’ সংগঠনের উদ্যোগে এটি ছিল তৃতীয় ম্যারাথন প্রতিযোগিতা। এতে বিভিন্ন বয়সের সব শ্রেণীপেশার প্রতিযোগীরা অংশ নেয়। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।