সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিষ্কার দাবিচাল, ডাল ও তেলসহ সব ধরনের পণ্যের দাম বৃদ্ধি এবং তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় মন্ত্রিসভা থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান এবং খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাকের বহিষ্কার দাবি করেছে বাগেরহাট জেলা সর্বদলীয় নাগরিক কমিটি। একই সঙ্গে তারা পরিবারপ্রতি একজনকে চাকরি ও রামপাল উপজেলার ফয়লা গ্রামে প্রায় দুই যুগ আগে বিমানবন্দর নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমিতে বিমানবন্দর নির্মাণের দাবি জানায়। গতকাল শনিবার বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়। বাগেরহাট প্রতিনিধি।জনসভাজনগণ ফুলবাড়ী কয়লাখনি, চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎকেন্দ্র এবং আড়িয়ল বিলে বিমানবন্দর স্থাপনের জনস্বার্থবিরোধী পরিকল্পনা আন্দোলনের মাধ্যমে প্রতিহত করেছে। বিদেশীদের স্বার্থ রক্ষা করতে বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশের পরিবেশ দূষণ হলে মানুষ তাও মেনে নেবে না। গতকাল শনিবার খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আহ্বায়ক শেখ শহিদুল্লাহ এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মনোজ দাশ। নিজস্ব প্রতিবেদক, খুলনা।বখাটে গ্রেপ্তার রাজশাহীর মোহনপুর উপজেলায় মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তৌহিদ নামের এক বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে। মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) আলেফ উদ্দিন জানান, গতকাল শনিবার সকাল নয়টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে বখাটে তৌহিদ এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। পরে ওই ছাত্রী মাদ্রাসায় গিয়ে বিষয়টি জানানোর পর শিক্ষার্থীরা একত্র হয়ে তৌহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী। রক্তদান কুমিল্লা মেডিকেল কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন মেডিসিন ক্লাব ও কুমিল্লা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে গতকাল শনিবার সকালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কুমিল্লা সরকারি কলেজ ক্যাম্পাসে ওই কর্মসূচি পালিত হয়। এতে কলেজের বিভিন্ন বর্ষের ৪০ জন শিক্ষার্থী রক্ত দান করেন। এতে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাবের সভাপতি সাহাদাত হোসেন ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এনামুল হক প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।