সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাদণ্ডঠাকুরগাঁওয়ে তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন নূর আলম, রোফিজা ও রেজাউল। ঠাকুরগাঁও সদর থানা সূত্রে জানা গেছে, জেলা নির্বাহী হাকিম রাশেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত শনিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিন ব্যক্তিকে গাঁজাসহ আটক করেন। ঠাকুরগাঁও প্রতিনিধি ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তাররাজশাহীর পুঠিয়া উপজেলায় ফেনসিডিলসহ আরিফুর রহমান নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইস্টার্ন ব্যাংকের বগুড়া শাখার ঋণ কর্মকর্তা। পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, গত শনিবার রাতে তারাপুর এলাকা থেকে আরিফুরের প্যান্ট ও কোটের পকেট থেকে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীককটেল বিস্ফোরণঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন রুমানা পারভীন (২০) ও আশিক (২০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুমানা পারভীন সেন্ট্রাল উইমেন্স কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। চিকিৎসকেরা জানান, রুমানা পারভীনের আঘাত গুরুতর হলেও আশঙ্কামুক্ত। নিজস্ব প্রতিবেদক পরীক্ষা ১৩ ফেব্রুয়ারিআজ সোমবার ৩০তম বিসিএসের নির্ধারিত দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাগুলো ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার বিসিএসের লিখিত পরীক্ষার ইংরেজি প্রথম পত্র এবং মেডিকেল সায়েন্স বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানান, ১৩ ফেব্রুয়ারি নির্ধারিত সময় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিজস্ব প্রতিবেদকডাকাতি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দিঘীরপাড় এলাকায় গৃহকর্তা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতেরা। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গৃহকর্তা স্বপন দাস জানান, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে ফ্ল্যাটের দরজা ভেঙে আট থেকে ১০ জন ডাকাত ভেতরে ঢুকে তাঁকে ও তাঁর স্ত্রীকে কুপিয়ে আহত করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি রহস্যজনক মৃত্যুনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সাজেদা বেগম (২৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত সাজেদার পরিবারের দাবি তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর বাবা আবুল হোসেন জানান, ফতুল্লার তল্লা এলাকার সাজেদার শ্বশুরবাড়ি থেকে গতকাল রোববার তাঁকে জানানো হয়, তাঁর মেয়ে স্ট্রোক করে মারা গেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সাজেদার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের চিকিৎসক নাজিমউদ্দিন জানান, নিহত সাজেদার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ফতুলা মডেল থানার এসআই মনিরুজ্জামান জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জ প্রতিনিধি