সংক্ষেপে সারা দেশ
ইউলেসার পুনর্মিলনীইউনিভার্সিটি ল্যাবরেটরি এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ইউলেসা) ২৬ ফেব্রুয়ারি ২০১১ পুনর্মিলনী আয়োজন করতে যাচ্ছে। এতে ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। আগ্রহীরা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে রেজিস্ট্রেশন করতে পারবেন। এ ব্যাপারে রুমান-০১৬৭১১১৩২৫৫, আনন-০১৭১৯১৫৪০৬৪ ও সোহেল-০১৯২০১৪২১৬৯-এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। চাঁদার হার: একক-৭০০, দম্পতি-১২০০ ও সন্তান-৫০০। বিজ্ঞপ্তি।দই মেলাসিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরে আজ মঙ্গলবার ঐতিহ্যবাহী দই মেলা শুরু হচ্ছে। প্রতি বছর শ্রীপঞ্চমীর দিন অর্থাৎ বিদ্যাদেবী সরস্বতী পূজার দিনে এই মেলা বসে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে দই বেচাকেনা। চলনবিল এলাকা থেকে পাঁচ শতাধিক ঘোষ দই নিয়ে আসবেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।আটক ১চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তর্তিপুর হাট থেকে গত রোববার ৪০০টি ইয়াবা বড়িসহ মিজানুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, রোববার রাতে র্যাব-৫ রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের একটি দল তর্তিপুর হাটে অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ মিজানুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। মিজানুর এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁকে র্যাব-৫-এর রাজশাহী কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইবাবগঞ্জ ও রাজশাহী।