সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ গ্রেপ্তারসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শফিকুল ইসলাম নামের এক পুলিশ সদস্যকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ভদ্রকোল গ্রামের বাসিন্দা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত। শফিকুল ইসলামের স্ত্রী নাজমা খাতুন গত ৪ ডিসেম্বর পাবনায় নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। শফিকুল ইসলামকে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।গ্রেপ্তার ১সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকা থেকে গত মঙ্গলবার ১১০টি ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৬-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. ছোয়েইবের জানান, অভিযান চালিয়ে মফিজুল ইসলামকে ১১০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। সদর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ারা বেগম জানান, থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।