সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫৮ ভরি সোনাযশোরের বেনাপোল সীমান্তে ২৫৮ ভরি সোনা ও সাড়ে পাঁচ হাজার ব্রিটিশ পাউন্ডসহ মঞ্জু বিবি নামের এক নারীকে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ)। মঞ্জু বিবি বেনাপোলের দৌলতপুর গ্রামের সালাউদ্দিনের স্ত্রী। ২২ বিজিবির অধিনায়ক হাসিব আলম জানান, গতকাল বৃহস্পতিবার সীমান্তের বাগআঁচড়া রেলক্রসিং থেকে তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা সোনা ও পাউন্ডের মূল্য প্রায় এক কোটি ৭২ লাখ টাকা। যশোর অফিস।আসামির মৃত্যুপিরোজপুর জেলা কারাগারে গত বুধবার রাতে হত্যা মামলার এক আসামি মারা গেছেন। তাঁর নাম বাহাদুর খান (৩৮)। কারাধ্যক্ষ এস এম নজরুল ইসলাম জানান, রাত ১২টার দিকে বাহাদুর খান অসুস্থ হয়ে পড়লে তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তিনি মারা যান। হাসপাতালের চিকিৎসক সিদ্দিকুর রহমান জানান, তাঁর হূদপিণ্ডে অক্সিজেনের প্রবাহ কম ছিল। প্রসঙ্গত, প্রায় এক বছর আগে খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পিরোজপুর প্রতিনিধি।উদ্বোধনসিরাজগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে উন্নত প্রযুক্তির যন্ত্রপাঠযোগ্য পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।মানববন্ধনকুমিল্লার লাকসাম উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাইপাস সড়কে লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদ ওই কর্মসূচি পালন করে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পাঠানো হয়। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।যাবজ্জীবনরাজশাহীতে শিশু ধর্ষণের দায়ে গোলাম রসুল পিটার নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আফজাল হোসেন এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, নগরের রাজপাড়া থানার পূর্ব মোল্লাপাড়া মহল্লার আবেদ আলীর ছেলে পিটার গত বছরের ১৬ মে একই মহল্লার সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।