সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার দাবিতে কুমিল্লার লাকসাম উপজেলাকে জেলা করার দাবিতে গতকাল শুক্রবার লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বাস্তবায়ন পরিষদ যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক শিব্বীর আহমেদ। তিনি বলেন, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, শিক্ষা-সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যের বিষয় বিবেচনা করলে লাকসাম অবশ্যই জেলা হতে পারে। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।অগ্নিকাণ্ড নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া বাজারে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীরা দাবি করেছেন এতে তাঁদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।