সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবাসহ গ্রেপ্তার চট্টগ্রাম নগরের খাজা রোড থেকে এক হাজার ইয়াবা বড়িসহ গতকাল সোমবার সকালে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই ব্যক্তির নাম আবদুস সালাম (৪৪)। কর্মকর্তারা জানান, সালাম মিয়ানমারের নাগরিক হতে পারেন। তাঁর কাছ থেকে মিয়ানমারের একটি ও বাংলাদেশের তিনটি পরিচয়পত্র, ডাচ্-বাংলা ব্যাংক ও ইসলামী ব্যাংকের দুটি চেক বই জব্দ করা হয়েছে। তাঁকে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়।  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।মানববন্ধননোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. শাহজামালের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে শাহজামালের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিসংবলিত একটি স্মারকলিপি পেশ করা হয়।  নোয়াখালী অফিস।আসামি গ্রেপ্তারবাগেরহাট জেলা ছাত্রদলের ক্রীড়াবিষয়ক সম্পাদক শেখ এমাদুল কবির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আলী শেখকে (৪৫) গত রোববার গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাট মডেল থানার এসআই আবু সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঢাকা জেলার দক্ষিণখান এলাকা থেকে তাঁকে গেপ্তার করা হয়। বাগেরহাট প্রতিনিধি।