সংক্ষেপে সারা দেশ
শিক্ষক গ্রেপ্তারপাবনা সদর উপজেলার আতাইকুলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির দ্বিতল ভবনের দেয়ালে আট বছর আগে বঙ্গবন্ধুর একটি ছবি আঁকা হয়। সম্প্রতি প্রধান শিক্ষক আবদুস সুবাহান ভবনে রং করানোর জন্য ছবিটি মুছে ফেলেন। এলাকাবাসী তাঁকে ছবিটি আবার আঁকার অনুরোধ জানালে তিনি তাতে অস্বীকৃতি জানান। গত বুধবার বিকেলে স্থানীয় বাসিন্দা ছব্বির হোসেন এ ব্যাপারে মামলা করলে ওই রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পাবনা অফিস।জাটকা উদ্ধারপটুয়াখালীতে ১০ মণ জাটকা উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা মৎ স্য জরিপ কর্মকর্তা শাহ মো. ফারুক জানান, গত বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা নির্বাহী হাকিম মো. ইবাদদ হোসেনের নেতৃত্বে কোস্টগার্ডের সদস্য ও মৎ স্য বিভাগের কর্মকর্তারা শহরের বাস স্ট্যান্ডে খুলনাগামী গ্রিন স্টার পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ওই জাটকা উদ্ধার করেন। পটুয়াখালী অফিস।