সংক্ষেপে সারা দেশ
অভিযোগনেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। কেন্দুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রায়হান ফারুক জানান, গত বৃহস্পতিবার রোয়াইল বাড়ী ইউনিয়নের কাজল মিয়া তাঁর প্রতিবেশী ওই শিশুকে (১৩) নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটির চিৎ কার শুনে লোকজন জড়ো হলে কাজল পালিয়ে যান। এ ঘটনায় মামলা হয়েছে। কাজলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।গোলা উদ্ধারব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুটি কামানের গোলা উদ্ধার করা হয়েছে। কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাধন কান্তি চৌধুরী জানান, গতকাল শুক্রবার উপজেলার কাইমপুর গ্রামে একটি পুকুর খননের সময় একটি গোলা দেখতে পেয়ে শ্রমিকেরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। ওই গ্রাম থেকে গত বুধবার আরও একটি গোলা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় গোলা দুটি নিক্ষেপ করা হয়েছিল। গোলা দুটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে লিখিতভাবে জানানো হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।বাগেরহাট সমিতিবাগেরহাট সমিতির বার্ষিক বনভোজন ২৫ ফেব্রুয়ারি গাজীপুরের কালিয়াকৈর থানার চন্দ্রায় সোহাগপল্লিতে অনুষ্ঠিত হবে। ঢাকায় বসবাসরত বাগেরহাটের নাগরিকদের বনভোজনে অংশ নিতে সমিতির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: সভাপতি মো. আবদুর রউফ খান, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ খোকন এবং বনভোজন কমিটির চেয়ারম্যান মো. গুলজার-ই-আলম (০১৭১১-৪৪১০৭৯)। সমিতির এক বিবৃতিতে মংলা বন্দরের উন্নয়নের কথা মাথায় রেখে খুলনা, গোপালগঞ্জ অথবা বাগেরহাটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।