সংক্ষেপে সারা দেশ
মাদক ব্যবসায়ী গ্রেপ্তারবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে মাসুম তালুকদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, গতকাল শনিবার মাদক ব্যবসায়ী মাসুম সরালিয়া গ্রামের নিজ বাড়িতে বসে নিক্তিতে মেপে হেরোইনের পুরিয়া বানাচ্ছিলেন। এ সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় মামলা করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি।পদত্যাগকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এবং বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। উপাচার্যের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাইদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মাহবুবর রহমান এবং সহকারী প্রক্টর আতিকুর রহমান উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনজনই পারিবারিক কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।আত্মহত্যানেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সে সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে পৌর এলাকার সাউদপাড়া মহল্লার বাসিন্দা এনামুল হক ভূঁইয়ার মেয়ে পপি আক্তারের শোবার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পপির মরদেহ দেখতে পায়। কেন্দুয়া থানার এসআই আবুল হাশেম জানান, এ ঘটনায় এনামুল হক ভূঁইয়া অপমৃত্যুর মামলা করেছেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।সংবর্ধনাসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অবসরপ্রাপ্ত ১৮ জন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৌর শহরের সাজেদা খানম বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মন্তেশ্বর আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কামাল উদ্দিন বিশ্বাস, জগন্নাথপুর পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার, সাবেক মেয়র আবদুল মনাফ প্রমুখ। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।পাঁচ নারী গ্রেপ্তারসিরাজগঞ্জে সোনা চুরির অভিযোগে পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারীরা হচ্ছে লাকী, জেসমিন খাতুন, বিলকিছ, তনিমা ও তাসলিমা খাতুন। শহরের কানু জুয়েলার্সের মালিক সন্তোষ কুমার জানান, গতকাল শনিবার সকালে ওই পাঁচ নারী তাঁর দোকানে স্বর্ণালংকার কিনতে যায়। বিভিন্ন স্বর্ণালংকার দেখার একপর্যায়ে তারা কৌশলে ১৪ লক্ষাধিক টাকা মূল্যের কয়েকটি স্বর্ণালংকার ব্যাগে ঢুকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।স্কুলছাত্রের মৃত্যুগাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পানিতে ডুবে রমজান মৃধা নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ঢাকার বাড্ডা এলাকার মাইনুদ্দিন মৃধার ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রতনপুর রেলস্টেশনের কাছে একটি বিয়ের দাওয়াতে আসে রমজানসহ তার পরিবারের সদস্যরা। গত শুক্রবার সকালে বিয়েবাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।