সংক্ষেপে সারা দেশ
বস্তাবন্দী লাশবগুড়ার শেরপুর উপজেলার খানপুর পশ্চিমপাড়া গ্রামের একটি জঙ্গল থেকে গতকাল সোমবার গোলাম হোসেন (১৮) নামের এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, গতকাল বেলা ১১টার দিকে গোলাম হোসেনের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাঁকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।বোমা তৈরির সরঞ্জামপাবনা সদর উপজেলার সাতমাইল এলাকায় গতকাল সোমবার র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) একটি দল যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। র্যা ব-১২-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১২টার দিকে ঈশ্বরদী থেকে পাবনাগামী একটি বাসের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৩০০ গ্রাম গান পাউডার ও চার কেজি ৩০০ গ্রাম সালফার। পাবনা অফিস।ছুরিকাহত ২রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস ও রাজশাহী নগরের কাজীহাটা এলাকায় গত রোববার রাতে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে দুজন চিকিৎ সক আহত হয়েছেন। তাঁরা হলেন দেওয়ান মাসরুক হোসেন ও নিরঞ্জন চন্দ্র। মাসরুক নওগাঁ জেলার সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নিরঞ্জন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎ সক। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুচট্টগ্রাম নগরের হালিশহর আবাসিক এলাকায় গতকাল সোমবার দুুপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইউসুফ (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সন্দ্বীপ উপজেলার কালাপানিতে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ জানায়, দুপুর একটার দিকে হালিশহর আবাসিক এলাকার একটি বাসার সুইচবোর্ডে কাজ করার সময় ইউসুফ বিদ্যুৎ স্পৃষ্ট হন। হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।লাশ উদ্ধারনারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় গতকাল সোমবার তৈয়ব আলী (৩৫) নামে এক হোটেল মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আবাসিক হোটেল সোনালীর (সাবেক দাদা) মালিক। মৃত তৈয়ব আলীর স্ত্রী লিপি বেগম জানান, তাঁর ধারণা, কেউ তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ গতকাল প্রথম আলোকে জানান, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। নিহত তৈয়ব আলীর গলায় দাগ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নারায়ণগঞ্জ প্রতিনিধিযুবক গ্রেপ্তারগাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় গতকাল সোমবার শরীফ হোসেন (২৫) নামের এক যুবককে পিস্তলসহ আটক করে জনতা। পরে মুলাইদের হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয় মাঠ থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা রেজা বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিগৃহবধূর লাশ উদ্ধারগাজীপুরের কালিয়াকৈরে গত রোববার রাতে মুক্তা রানী সরকার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার কারা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে গত রোববার সকালে মুক্তার স্বামী বিপ্লব চন্দ্র সরকার গলায় ফাঁস লাগিয়ে স্ত্রীকে হত্যা করেন। কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিসড়ক দুর্ঘটনানারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় গতকাল সোমবার রডভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পোকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি