সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরখাস্তপরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগে কক্সবাজারের উখিয়া উপজেলায় এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। উখিয়া বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে শিক্ষক আবু বক্কর পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দিচ্ছিলেন। বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষ দেখে ফেলে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আবু বক্কর উপজেলার থাইংখালী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।প্রদর্শনীআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার কুমিল্লার টাউন হলে বইয়ের প্রদর্শনী হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাক এ প্রদর্শনীর আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোখলেছুর রহমান ও ব্র্যাকের কুমিল্লার জেলা প্রতিনিধি দীপক রায়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা। জরিমানা সুনামগঞ্জের দিরাই উপজেলায় নিয়মবহির্ভূতভাবে জাতীয় পতাকা উত্তোলনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল হক জানান, গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে উপজেলা সদরের কলেজ সড়কের যুবদলের কার্যালয়, হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কার্যালয়, থানা সড়কের শাপলা টেলিকম, পপুলার লাইব্রেরি ও নুপুর জুয়েলার্সকে নিয়মবহির্ভূতভাবে জাতীয় পতাকা উত্তোলনের দায়ে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি। সাধারণ সভাদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমানকে আহ্বায়ক এবং নাজমুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে গঠন করা হয়েছে কুমিল্লা জেলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতি। ২৩ সদস্যবিশিষ্ট ওই কমিটির গঠনতন্ত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ রেজাউর রহমানকে। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ১২ মার্চ বেলা চারটায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হবে ঢাকায় এলজিইডি মিলনায়তনে। আগ্রহী ব্যক্তিদের ওই দিন বেলা সাড়ে তিনটার মধ্যে ২৫০ টাকা নিবন্ধন ফি জমা দিয়ে এতে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক।