সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন যুবক গ্রেপ্তারফেনীর ছাগলনাইয়া উপজেলার কচুয়াছড়া ব্রিজের ওপর থেকে গত মঙ্গলবার দুটি পাইপগানসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সাখাওয়াত হোসেন (১৮), সঞ্জয় কান্তি দে (১৮) ও শ্রীবাস দে (২৭)। থানার পরিদর্শক (তদন্ত) অপেলা নাহা বলেন, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।পিস্তলসহ গ্রেপ্তাররাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে গতকাল বুধবার দুপুরে পিস্তলসহ মো. কামরুজ্জামান নামের এক ব্যক্তিকে ৎব সদস্যরা গ্রেপ্তার করেছেন। থানার ওসি জিয়াউল আলম বলেন, ৎব তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাঁকে থানায় সোপর্দ করেছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।নির্বাচনলক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন গতকাল বুধবার আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ-সমর্থিত ছয়জন, বিএনপি-সমর্থিত পাঁচজন ও জামায়াত-সমর্থিত দুজন বিজয়ী হয়েছেন। সৈয়দ সামছুল আলম সভাপতি ও নূরুল হুদা পাটোয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। লক্ষ্মীপুর প্রতিনিধি।হাজতির মৃত্যুকিশোরগঞ্জ জেলা কারাগারে গতকাল বুধবার বাবুল মিয়া (৪২) নামের এক খুনের মামলার আসামির মৃত্যু হয়েছে। কারাগার সূত্র জানায়, দুপুরে বুকে ব্যথা শুরু হলে চিকিত্সকেরা কারাগারে তাঁকে প্রাথমিক চিকিত্সা দেন। পরে তাঁকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। জেলা কারাগারের কারাধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, হূদেরাগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।স্মারকলিপিমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উত্তর বারইগ্রামের কালাচাঁদের দেবালয়, গো-চারণ ভূমি ও খেলার মাঠ রক্ষার দাবিতে গতকাল বুধবার কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার সাতটি গ্রামের ৩০৫ জন নাগরিকের স্বাক্ষর করা একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করা হয়েছে। জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান স্মারকলিপি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। মৌলভীবাজার প্রতিনিধি।