সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাবজ্জীবনবগুড়ায় আনিছা বেগম নামে এক হেরোইন ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। আনিছা বেগম সারিয়াকান্দি উপজেলার পাইকারপাড়ার শরিফুল ইসলামের স্ত্রী। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।চক্ষুশিবির উদ্বোধনকক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় কোস্টাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে তিন দিনব্যাপী চক্ষুশিবির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে ট্রাস্ট বোর্ডের আহ্বায়ক আ ম ম নাছির উদ্দিন শিবিরের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি শফিউল আলম, সদস্য আবু মোকারম মোহাম্মদ ইয়াহিয়া, এস এইচ মোক্তার আহমদ, জেলা আওয়ামী লীগের নেতা ছালেহ আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আলম প্রমুখ। চক্ষুশিবির ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি।স্বামীর যাবজ্জীবনবগুড়ার শিবগঞ্জ উপজেলায় গৃহবধূ রওশন আরা খাতুনকে হত্যার দায়ে স্বামী বাদশা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিশেষ জজ মো. আবদুল মতিন এই রায় দেন। বাদশা উপজেলার হরিপুর গ্রামের রবিয়া প্রামাণিকের ছেলে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।