সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন যুবক গ্রেপ্তারকুমিল্লার দেবীদ্বার উপজেলার চরবাকর বাসস্টেশন থেকে গতকাল শুক্রবার সাত কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো পলাশ রানা, ইকবাল হোসেন ও সুমন মিয়া। থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু জাহের তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই আবু জাহের বলেন, তারা আলুর বস্তায় ভরে এসব গাঁজা পাচার করছিল। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি। বিনা মূল্যে অস্ত্রোপচারহবিগঞ্জে দুস্থ ও অসহায় এবং ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনা মূল্যে দুই দিনব্যাপী অপারেশন কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শুক্রবার হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের হলরুমে সিভিল সার্জন সফিকুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ফজলুর রহমান। রোটারি ক্লাব অব হবিগঞ্জ ও রোটারি ক্লাব অব আগ্রাবাদ চট্টগ্রামের যৌথ উদ্যোগে জেলার ৩০ জন ঠোঁট ও তালুকাটা রোগীর চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি রোগীর জন্য ক্লাবের পক্ষ থেকে চিকিৎসা ও অপারেশন বাবদ খরচ হবে কমপক্ষে ৩০ হাজার টাকা। হবিগঞ্জ প্রতিনিধি।গ্রেপ্তার একজনকিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গত বৃহস্পতিবার রাতে চার কেজি গাঁজাসহ মো. দুলাল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বলেন, এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দুলালকে আদালতের মাধ্যমে গতকাল শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।