সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনন্য উদ্যোগযশোর শহরের ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শতাধিক দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে মাসিক ৩০০ টাকা হারে এক বছরের জন্য বৃত্তি দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রণোদনামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার স্বীকৃতিস্বরূপ কলেজের তিনজন শিক্ষককে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল রোববার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কনকর্ড গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দীন ১৬ জনের হাতে বৃত্তির টাকা তুলে দেন। বাকি শিক্ষার্থীদের পরে কলেজ থেকে এ টাকা দেওয়া হবে। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ খালেদুর রহমান। যশোর অফিস।নির্বাচনরংপুরের বদরগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে আতিয়ার রহমান সভাপতি, ওয়াহেদুজ্জামান সাধারণ সম্পাদক এবং একরামুল হক শাহ্ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। উপজেলার ৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৩০ জন শিক্ষক ভোটার হলেও ভোট দেন ৩৯৮ জন। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।নয়জন গ্রেপ্তার কুমিল্লাার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল শনিবার পৃথক অভিযান চালিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশা, ২৬ বোতল ফেনসিডিল, এক কেজি গাঁজাসহ আট মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন গিয়াসউদ্দিন, সোহেল মিয়া, খোকন মিয়া, আনোয়ার হোসেন, সোহেল মিয়া, দেলোয়ার হোসেন ও নূর হোসেন। পুুলিশ একই সময় দুই বছরের সাজাপ্রাপ্ত জমির হোসেনকেও গ্রেপ্তার করেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, তাঁদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।